ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কালো পতাকা গণমিছিলে অংশ নিতে আসছেন নেতাকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২৭১ Time View
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কালো পতাকা গণমিছিলে অংশ নিতে আসছেন নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। তবে এ রিপোর্ট লেখার সময় (বিকেল তিনটা পনেরো মিনিট) দেখা গেছে, বৃষ্টির কারণে মিছিল শুরু হতে বিলম্ব হচ্ছে। মিছিল নারিন্দায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
মঞ্চে ব্যানারে লেখা হয়েছে, ‘অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে’ কালো পতাকা গণমিছিল।
সরজমিনে দেখা গেছে, দুপুর সোয়া দুইটায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচির স্থলে অবস্থান করছেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যান্য দল ও জোটের কর্মসূচি
যুগপৎ আন্দোলনের ১৮তম কর্মসূচির অংশ হিসেবে আজ গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট, ১২ দলীয় জোটের উদ্যোগে বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত কালো পতাকা মিছিল হবে।
এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৩টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলাকায়, গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে, গণঅধিকার পরিষদ বিকেল ৪টায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা ১১টায় বিজয়নগর শ্রম ভবনের সামনে, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) বিকেল ৫টায় মালিবাগে দলের কার্যালয়ের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের সামনে, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিকেল ৩টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে, জনতার অধিকার পার্টি বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে কালো পতাকা মিছিল করার কথা। বাংলাদেশ জাতীয় পার্টিরও (পার্থ) আজ কালো পতাকা মিছিল করার কথা রয়েছে।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কালো পতাকা গণমিছিলে অংশ নিতে আসছেন নেতাকর্মীরা

Update Time : ০৯:৫৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩