ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বেইলি রোডের ভবনটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ভয়াবহতার জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান।

ডিজি বলেন, এ ভবনের একটি মাত্র সিঁড়ি এবং ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান্ট ছিল না। যে কারণে ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভবনটি ফায়ার সার্ভিসের মনিটরিংয়ের আওতায় ছিল কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে তিনবার নোটিশ করা হয়েছিল।

ভবনটি আবাসিক না বাণিজ্যিক ছিল এ প্রশ্নের উত্তরে ডিজি বলেন, এটি রাজউক ভালো বলতে পারবে।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা আরো বিস্তারিত জানতে চাইলে তিনি তদন্তের পর জানাবেন বলে জানান।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৪৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইলি রোডের ভবনটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

Update Time : ১০:০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪