ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৮২ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু হয়েছে। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পোনে ১২টা নাগাদ র‍্যালিটি শুরু হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরবে।

জুলাই অভ্যুত্থানে আহতরা র‍্যালিতে যোগ দিয়েছেন। তারা মিছি লের সামনের সারিতে রয়েছেন। দ্বিতীয় সারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে ‘আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি শুরু

এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’সহ একাধিক স্লোগান দেন।

বিজয় র‍্যালিতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত রয়েছেন।

র‍্যালিতে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ প্রমুখ।

এর আগে, সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র-জনতাসহ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি

Update Time : ১১:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪