ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ডিবি হেফাজতে

এবার কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নেয়া হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকেলে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়।

বিষয়টি চাউর হওয়ার পর হেফাজতে নেয়ার কথা শনিবার (২৭ জুলাই) রাতে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে ডিবি হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ডিবি হেফাজতে

Update Time : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪