ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু: অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সোমবার (৫ মে) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ।

সোমবার (৫ মে) সকালেই সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।

ব্যারিস্টার রাজ্জাকের দীর্ঘদিনের সহকারী এবং সুপ্রিম কোর্টের ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির জানান, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপিল বিভাগ চলবে সকাল ১১টা পর্যন্ত। আর হাইকোর্ট বিভাগের কার্যক্রম স্থগিত থাকবে দুপুর ১টা পর্যন্ত।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রোববার বাদ এশা, ধানমন্ডির তাকওয়া মসজিদে। আজ সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট বারের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন দেশের একজন সুপরিচিত আইনজীবী ও বর্ষীয়ান ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বিচার অঙ্গনে অপূরণীয় এক শূন্যতা তৈরি হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু: অর্ধদিবস বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

Update Time : ০৬:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫