মহামারি করোনাভাইরাসের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত রাষ্ট্র দক্ষিণ আমেরিকার ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরমধ্যেই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হলো দেশটি।
জানা যায়, ব্রাজিলে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্তের পর প্রাণ হারিয়েছে।
শঙ্কা জাগানো এই তথ্যটি জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার। বুধবার (২৪ মার্চ) ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ১৫৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ৮৪ হাজার ৯৯৬ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
আন্তজার্তিক 






















