ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ২২২ Time View

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে কোথায়, কখন এই সাক্ষাৎ হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। এছাড়া তাদের মধ্যে কি আলাপ হয়েছে তাও জানা না গেলেও সংবাদমাধ্যমে এ সংক্রান্ত্র একটি ছবি প্রকাশ হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বুধবার রাতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) হোটেল হিলটন স্যান্ডটনে এ বৈঠক হয় বলে জানা গেছে।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসাডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, সেখানে শেখ হাসিনা-জিন পিংয়ের বৈঠকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস ডায়ালগ) নিয়ে গঠিত এই ঐতিহাসিক ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা।

সফরের তৃতীয় দিন আজ (২৪ আগস্ট) ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নিউসির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসার দেয়া মধ্যাহ্নভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। পরবর্তীতে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রউসুফ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভার সাথেও হবে দ্বিপাক্ষিক আলোচনা।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Update Time : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩