ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ভবনটি থেকে আরো দুই মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল মরদেহগুলো উদ্ধার করে। 

এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪), আরেকজনের নাম রবিন হোসেন শান্ত (২০)।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

নিখোঁজদের স্বজনদের সেখানে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার অনুরোধ জানান তিনি।

দুই মরদেহ উদ্ধারের মাধ্যমে বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

ঢামেক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বর্তমা‌নে ২০ জন চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। বার্ন ইউ‌নিটে রয়েছে ১১ জন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপর তাদের সঙ্গে যুক্ত হয় অন্যান্য সংস্থাগুলো। বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ভবনটি থেকে আরো দুই মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২০

Update Time : ১২:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩