কবে করোনাভাইরাস টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরেই সেই আলোচনা চলছিল। অবশেষে ভারতের দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিন করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টিকা নেওয়ার পর টুইটারে মোদি বলেন, ‘এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।’
প্রধানমন্ত্রী মোদিকে করোনার টিকা দেন নার্স পি নিভেদা। টিকা নেওয়ার পর ৩৫ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ৭ টার দিকে তার বাসভবনের দিকে রওনা দেন মোদি।
তিনি লিখেছেন, যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সকাল সকাল টিকা গ্রহণ করেছেন। সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন সেজন্য সড়কে কোনও ধরনের যান নিয়ন্ত্রণ ছাড়াই সাধারণভাবে তাকে বহন করা গাড়ি হাসপাতালে পৌঁছায়।
কোভ্যাক্সিন ছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অস্ট্রাজেনেকার উদ্যোগে কোভিশিল্ড টিকা উৎপাদন করছেন পুনে ভিত্তিক প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ১৬ জানুয়ারি থেকে দেশটিতে এই টিকাও প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রাশিয়া ও কানাডার দুটি টিকা প্রয়োগের অনুমতির পরিকল্পনাও নিয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের টিকা দেওয়া হবে। সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি (অসুস্থতা) রয়েছে, তাদেরও দেওয়া হবে টিকা।
অনলাইন ডেস্ক 






















