ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে: বিএসএফ মহাপরিচালক

ভারত-বাংলাদেশ সীমান্তে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং দুই দেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষ তিনি একথা বলেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শনে আসেন। দুপুরে ভারতীয় ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা জিরোপয়েন্ট আসেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়। এসময় ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেন বিএসএফ মহাপরিচালক ড. এস এল থাউসেন।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।
বিজিবি অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও আলোচনা করা হয়েছে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাছানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে: বিএসএফ মহাপরিচালক

Update Time : ০৫:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩