ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবার মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগরের গভীরে ছড়িয়ে পড়েছে। চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানতে ব্যর্থ হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নের মাঝপথেই বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর আগেই একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইন্টারসেপ্টর বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ইন্টারসেপ্টরটি ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করতে পেরেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের এই দূরপাল্লার হামলার সক্ষমতা সামরিক বিশেষজ্ঞদের বিস্মিত করেছে। আগে ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত, কিন্তু ৪,০০০ কিলোমিটার দূরে আঘাতের এই প্রচেষ্টা প্রমাণ করে যে এখন ইউরোপের যেকোনো মার্কিন বা ন্যাটো ঘাঁটিও তেহরানের নাগালে চলে এসেছে। তবে এই হামলার বিষয়ে পেন্টাগন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মনিশ তিওয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘যদি দিয়েগো গার্সিয়ায় ইরানের আঘাত হানার খবর সঠিক হয়, তবে তেহরান যুদ্ধের পরিধি বহুগুণ বাড়িয়ে দিল। এটি দক্ষিণের দিকে আঘাত করে পশ্চিমাদের কাছে একটি অত্যন্ত কড়া বার্তা পাঠানোর শামিল।’

এর আগে, কয়েক সপ্তাহ আগে ভারত মহাসাগরে সরাসরি সংঘাতের প্রথম ঘটনাটি ঘটে। শ্রীলঙ্কার দক্ষিণে একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা ৮৫ জনেরও বেশি প্রাণহানি ঘটে। যুদ্ধজাহাজটি ভারতে অনুষ্ঠিত বহুজাতিক নৌ-মহড়া ‘মিলান ২০২৬’ শেষে দেশে ফিরছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ শুরু হয়। পেন্টাগন স্পষ্ট জানিয়েছে, তাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানের নৌবাহিনীকে সমূলে ধ্বংস করে দেওয়া।

দিয়েগো গার্সিয়া ঘাঁটিটি দীর্ঘকাল ধরে আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন বিমান হামলার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ইরান বিরোধী ‘প্রতিরক্ষামূলক’ অভিযানের জন্য ব্রিটেন যে দুটি স্থাপনা ব্যবহারের অনুমতি দিয়েছে, এটি তার মধ্যে প্রধান। ব্রিটেন সম্প্রতি চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও দিয়েগো গার্সিয়া ঘাঁটির লিজ নিজেদের কাছেই রেখেছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপপুঞ্জ হস্তান্তরের প্রকাশ্য বিরোধিতা করে আসছেন।

Tag :

Update Time : ০৩:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬