ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন

ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। গত দুই দিনে রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। এদিকে, এই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ ঘোষণা করা হয় ১২শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে বুধবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছিল, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ি আটকে যাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

সাধারণত তুষারপাতের পরবর্তীসময় শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা -৭ ডিগ্রিতে নেমে আসবে আর এতে অসহনীয় শীত অনুভূত হবে। এমন পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

সিউলসহ মেট্রোপলিটন এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে বেশ কয়েকটি এলাকায়। সিউলের গাংওয়ানদো ৪১ দশমিক ৬ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। এছাড়া ইয়োংইন ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার, সুয়নে ৪৩, গুনপোতে ৪৩ দশমিক ১ এবং আনিয়াংয়ে ৪০ দশমিক ৭ সেন্টিমিটারের ভারি তুষারপাতের রেকর্ড করা হয়।

সূত্র: রয়টার্স

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারী তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন

Update Time : ০৬:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪