ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‘টিম ফরিদপুর’-এর যাত্রা শুরু, বিনামূল্যে ওষুধ-নিত্যপণ্য পৌঁছে দেবেন তারা দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপ থামছেই না; আরও ৬ শিশুর মৃত্যু অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের ২০২৭ সালে এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় ফ্লোরেসের পর সুমাত্রায় ৬.৯ মাত্রার কম্পন, ২৩০টি আফটারশক, নিহত বেড়ে ৪৭ এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৬ আগস্ট ২০২৬ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৮ Time View

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। তাদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে।

শ্রদ্ধা জানতে আসা লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।

আজিমপুর থেকে আসা মাহিমুল হক বলেন, আজিমপুর বাসা হওয়ায় প্রতি বছরই একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসি। ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আজ ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

ধানমন্ডি থেকে আসা রওফুন আক্তার বলেন, বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের ভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা।

দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Tag :

ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজর এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে

Update Time : ০৩:২১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫