ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো কাতারের বিপরীতে আজকের জয়ে বিশ্বকাপ ভাগ্যে টিকে রইল বসনিয়ার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৭.১ এবং ৭.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরোন এলাকার কাছে।

ভূমিকম্পের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়ে, দেয়াল ভেঙে যায় এবং রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধুলোর মেঘে ঢেকে গেছে শহরের কিছু অংশ এবং আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বিমানবন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টার্মিনালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সময় যাত্রীরা আতঙ্কে বিমানবন্দরের ভেতর থেকে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন।

ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কলম্বিয়াসহ ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হতে পারে এবং হতাহতের সংখ্যাও বাড়তে পারে।

Tag :

Update Time : ০১:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬