ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি

পর্তুগাল, স্পেন, ফ্রান্সের পর এবার ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি। তীব্র গরমে বিপাকে পড়েছেন কর্মজীবী প্রবাসীরা। মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে দাবানলের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

মঙ্গলবার দেশটির আবহাওয়া অধিদপ্তর ডিডব্লিউডি জানায়, দেশটির নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের এমসডেটেন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সবচেয়ে উষ্ণতম দিন।

তীব্র গরমে গাছের ছায়ায় বিশ্রামের পাশাপাশি ঝরনার ঠান্ডা পানিতে নামতে দেখা যায় পর্যটক ও স্থানীয়দের। গরমে কর্মজীবী স্থানীয়দের পাশাপাশি বিড়ম্বনায় পড়েছেন প্রবাসীরাও। দাবদাহের কবল থেকে সাধারণ নাগরিকদের রক্ষায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এদিকে তীব্র গরমে দাবানলের আশঙ্কায় দেশটির ১৬টি অঙ্গরাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও দমকল বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শও দেয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু সংকটের কারণেই এ তীব্র তাপপ্রবাহ। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

ভয়াবহ দাবদাহের কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি

Update Time : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২