ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

মঙ্গলবার প্যারিসে পৌঁছানোর পর শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২৮৮ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো জন্য তৈরি ফ্রান্স। মঙ্গলবার (০৯ নভেম্বর) প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মান দেওয়া হবে।
সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।
এখানেই শেষ নয়। এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এর পাশাপাশি প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে।
রাষ্ট্রদূত বলেন, এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
পাঁচ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

মঙ্গলবার প্যারিসে পৌঁছানোর পর শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

Update Time : ০৩:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১