ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মঞ্চে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একাডেমিতে এক অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে দু’হাত ধরে টেনে তোলেন। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) দেশটির কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতক অনুষ্ঠানে ডিপ্লোমা (ডিগ্রি) হস্তান্তর অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎ মঞ্চে ওপর মুখ থুবড়ে পড়েন তিনি।
ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।
এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।
এর আগে, ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তাঁর পা ভাঙে। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন।
Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

মঞ্চে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Update Time : ০৭:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩