ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

মডার্নার টিকা অন্তত দুই বছর করোনা প্রতিরোধ করবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ৪০১ Time View

মার্কিন ওষুধ কোম্পানি মডার্নার টিকা মানবদেহে অন্তত দুই বছর পর্যন্ত করোনা থেকে সুরক্ষা দেবে বলে জানিয়েছেন সংস্থার সিইও স্টিফেন বানসেল। তাদের টিকা নেওয়ার পর মানবদেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহস্পতিবার তিনি এ দাবি করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, যদিও এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে যে আরও তথ্যের প্রয়োজন, তা-ও স্বীকার করে নিয়েছেন।

স্টিফেন বানসেল বলেছেন, গত বছর সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে করোনার টিকা কার্যকারিতা মাত্র এক বা দু’মাসের হবে। তবে আমার মনে হয়, টিকার ক্ষমতা এতটা স্বল্পস্থায়ী হওয়ার কথাই নয়। যদিও কোন তথ্যের ভিত্তিতে স্টিফেন এই দাবি করেছেন, তা খোলসা করেননি তিনি।

যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পর বুধবার ইউরোপীয় ইউনিয়নে টিকায় ছাড়পত্র পেয়েছে মর্ডানা। যুক্তরাষ্ট্রে ফাইজার ছাড়াও তাদের কোভিড টিকা নেওয়ার পর বহু মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্টিফানের জানান, ‘মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশের পর অ্যান্টিবডির মাধ্যমে যে ক্ষয় দেখা দেয়, তা ধীরে ধীরে চলে যাবে। আমরা মনে করি অ্যান্টিবডির প্রতিরোধক ক্ষমতা দু’বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।’

স্টিফানের মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও তাদের সংস্থার তৈরি টিকা সমান কার্যকরী। এ বিষয়ে মডার্না শীঘ্রই নির্দিষ্ট প্রমাণ দেবে বলেও জানিয়েছেন তিনি।

স্ফাইন জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ কোটি ডোজের বরাত পেয়েছে মডার্না। সংস্থার দাবি, কোভিড-১৯ ঠেকাতে তাদের টিকা ৯৪.১ শতাংশ কার্যকর।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

মডার্নার টিকা অন্তত দুই বছর করোনা প্রতিরোধ করবে

Update Time : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১