রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ১২টি মহানগরে মডার্নার করোনা টিকা দেয়া শুরু হবে আজ মঙ্গলবার।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, একইসঙ্গে মঙ্গলবার থেকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও অন্য সিটি করপোরেশন হলো হচ্ছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল।
অনলাইন ডেস্ক 






















