ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, বাংলাদেশেও কম্পন অনুভূত

মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও। চট্টগ্রাম থেকে
মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান জাগোনিউজকে বলেন, ভূমিকম্প হয়েছে মূলত মিয়ানমারে। চট্টগ্রামে সেটি কয়েক সেকেন্ড অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।

এর আগে, গত শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার, বাংলাদেশেও কম্পন অনুভূত

Update Time : ০৪:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬