ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

মাইলস্টোন কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

উপদেষ্টাদের ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পৌঁছান। এরপর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ফিরে যান দুই উপদেষ্টা। সেখানে কিছুক্ষণ ছিলেন তারা। এরপর কলেজের পেছনের গেট দিয়ে ক্যাম্পাস ছাড়েন দুই উপদেষ্টা।

মাইলস্টোন কলেজের পেছনের গেট দিয়ে চলে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো: মুহিদুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। এদিকে গোলচত্বরে এখনো শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

এর আগে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ দুই উপদেষ্টা পুলিশি পাহারায় ক্যাম্পাস থেকে বের হন। তবে পুলিশের পাহারা নিয়েও উপদেষ্টাদের গাড়ি বহর মূল সড়কে যেতে পারেনি। ক্যাম্পাসের ভেতর থেকে বের হলেও গোলচত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের রাস্তা আটকে দেন।

তখন উপদেষ্টাদের ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা পৌঁছান। এরপর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ফিরে যান দুই উপদেষ্টা। সেখানে কিছুক্ষণ ছিলেন তারা। এরপর কলেজের পেছনের গেট দিয়ে ক্যাম্পাস ছাড়েন দুই উপদেষ্টা।

সকালে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে উপদেষ্টারা ভবন-৫ এ আশ্রয় নিলে বাইরে থেকে ইট, লাঠি ও বোতল নিক্ষেপ করতে থাকে শিক্ষার্থীরা।

নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ উড়োজাহাজ বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতে সকাল ১০টা থেকে জমায়েত হয় শত শত শিক্ষার্থী। বিক্ষোভে যুক্ত হন অভিভাবকরাও।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

মাইলস্টোন কলেজের পেছনের গেট দিয়ে মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা

Update Time : ০১:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫