ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে আজকের নামাজের সময়সূচি: ১০ আগস্ট ২০২৬ এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর দাখিলে পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৯ হাজার ১৪১টি প্রতিষ্ঠানের ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৯ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯ হাজার ৬৬ জন। ফলে এক বছরের ব্যবধানে দাখিলে পাসের হার কমেছে ১২ দশমিক ৬০ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২ হাজার ৩৫০ জন।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৬৫ জন।

Tag :

দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে

Update Time : ০৫:৪২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬