ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন জামায়াত নেতা আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সোমবার (২৭ মে) এ রায় ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত।

সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এ রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে, গত ৮ মে শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করেন আদালত। শুনানি হয় ৬ মে, যেখানে আপিলকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন।

সে আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০২০ সালের ১৫ মার্চ প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। এরপর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল।

২০২০ সালের ১৯ জুলাই দাখিল করা সেই আবেদনের শুনানি শেষে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করেন আদালত। এর ধারাবাহিকতায় শুনানি শেষে আজ রায় ঘোষিত হলো। বর্তমানে আজহারুল ইসলাম কারাগারে রয়েছেন।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন জামায়াত নেতা আজহার

Update Time : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫