ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছেন: ডিবি প্রধান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৪৯১ Time View
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সমাবেশকে ঘিরে আতঙ্ক ছিল, আজ তা নেই। মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছেন।
কাউকে বাধা দেওয়া হচ্ছে না, আটক করাও হচ্ছে না।
শনিবার (১০ ডিসেম্বর) নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হারুন বলেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে ৩২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, গোলাপবাগে সমাবেশে কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদ ভাঙচুরের চেষ্টা করে তাহলে ডিএমপি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
এদিকে, সমাবেশকে ঘিরে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি জানায়, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময় মতো খুলে দেওয়া হবে।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছেন: ডিবি প্রধান

Update Time : ০৯:২৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২