ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় হামলা জোরাদার করেছে রাশিয়ান বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় হামলা জোরাদার করেছে রাশিয়ান বাহিনী।

মারিউপোলের মেয়র জানিয়েছেন, আজভস্টাল ইস্পাত কারখানায় প্রচণ্ড লড়াই চলছে। ধ্বংসপ্রাপ্ত এই বন্দর নগরীটি ইউক্রেনীয় প্রতিরোধের শেষ শক্ত ঘাঁটির প্রতিনিধিত্ব করছে।

ইউক্রেনীয় সামরিক ইউনিটের কমান্ডার বলেছেন, রাশিয়ান সৈন্যরা কারখানার ভেতরে প্রবেশ করেছে।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইউক্রেন জুড়ে পাঁচটি রেলস্টেশনে বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস করার জন্য সমুদ্র এবং বায়ুচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বুধবার রাতে সারা দেশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং রাজধানী কিয়েভের কাছাকাছি, মধ্য ইউক্রেনের চেরকাসি ও ডিনিপ্রো এবং দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়াতে হামলার খবর পাওয়া গেছে।

ডিনিপ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি রেল স্টেশনে হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে একটি সেতুতে হামলা হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে হামলার প্রতিক্রিয়ায় রাতের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে রাশিয়ানদের এসব অপরাধের আইনগত এবং বাস্তবিকভাবে কঠোর জবাব দেয়া হবে।’

এদিকে, আগামী ৯ মে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ ঘোষণা করবে– এরকম একটি জল্পনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

পেসকভ বলেন, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এসব জল্পনা অর্থহীন।

রাশিয়া এই দিনটিকে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় হামলা জোরাদার করেছে রাশিয়ান বাহিনী

Update Time : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২