ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নৌবাহিনী ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে

ইতিহাসের পাতায় জায়গা করে নিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বাহিনীটির পরবর্তী প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এজন্য এরই মধ্যে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরমাধ্যমে মার্কিন এই বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি।
তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।
লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন,  ফ্রানচেত্তি একজন কমিশন্ড অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় ২৮ বছরে পা দেবেন।
তিনি আরও বলেছেন, আমেরিকার নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি আবারও প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফ হিসেবে ইতিহাস গড়বেন। সূত্র: রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মার্কিন নৌবাহিনী ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে

Update Time : ০৫:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩