ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বুধবার নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানায় রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, মার্কিন সরকার মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিদেশি উৎস থেকে অস্ত্র ও অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে দেশটির সামরিক প্রশাসনের ব্যবহৃত দুটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনী তার ‘নিষ্ঠুর দমন’ চালানোর জন্য অস্ত্র তৈরির জন্য সরঞ্জাম, অস্ত্র এবং কাঁচামাল ক্রয় ও আমদানি করতে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ান সংস্থাগুলোসহ বিদেশি উৎসের ওপর নির্ভর করেছে।

ওয়াশিংটন অভিযোগ করেছে, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের পণ্য ও উপকরণ আমদানির করেছে। ওই বছর মিয়ানমারের সামরিক নেতারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়।

খবরে বলা হয়, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে যে দুটি ব্যাংকের বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো—রাষ্ট্রীয় মালিকানাধীন মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) এবং মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)।

প্রসঙ্গত, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ মিয়ানমারের জেনারেলদের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে জান্তা সরকার দেশটির বিক্ষোভকারীদের ওপর সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩