ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে সব যুবক-যুবতীদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা

মিয়ানমারে অস্থিরতার মধ্যে দেশটির সামরিক সরকার সব যুবক-যুবতীদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করেছে। শনিবার এই ঘোষণা দেয়া হয়। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ঘোষিত ওই পদক্ষেপে বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব যুবক ও ১৮ থেকে ২৭ বছর বয়সী সব যুবতীকে সামরিক বাহিনীর অধীনে দুই বছর কাজ করতে হবে। আর কোনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

তবে এক বিবৃতিতে জান্তা বলেছে, এজন্য শিগগিরই প্রয়োজনীয় উপবিধি, পদ্ধতি, ঘোষণাপত্র, বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলি প্রকাশ করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক সেনা নিয়োগের এই আইনটি ২০১০ সালে প্রণয়ন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি।

আইন অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে নিয়োগ করা সেনাদের সময়সীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যারা এই সমন উপেক্ষা করবে, তাদেরকে এর পরিবর্তে একই সময়ের কারাদণ্ড দেয়া হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। কিন্তু সম্প্রতি জাতিগত মিলিশিয়া ও অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সাথে একের পর এক যুদ্ধে জড়িয়ে পরাজিত হচ্ছে দেশটির সেনাবাহিনী।

Tag :

সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প

মিয়ানমারে সব যুবক-যুবতীদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা

Update Time : ০৬:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪