ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মিয়ানমারে পুলিশের গুলিতে আরো দুই বিক্ষোভকারী নিহত

গত সপ্তাহে মিয়ানমারের নেপিদোতে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালে মাথায় গুলি লাগা ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। সেই তরুণীকে সম্মান জানিয়ে সমাবেশ করতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় আরো দুই বিক্ষোভকারী।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের বরতে জানা যায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ানমার সামরিক বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালাতে প্রতিবাদকারীদের উপর সরাসরি টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই গুলিতে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়াও একটি শিপইয়ার্ডের কাছে পুলিশের গুলিতে ছয় জন আহত হয়েছে বলে জানা যায়।

মান্দালয়ে মেডিকেল শিক্ষার্থীদের নেতৃত্বে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে এক হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিল। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা পুলিশের গুলিতে মৃত খিনের ছবি সহ ফুল ও ব্যানার বহন করেছিলেন।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে কয়েক লক্ষাধিক বিক্ষোভকারী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমাবেশ করেছেন।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারে পুলিশের গুলিতে আরো দুই বিক্ষোভকারী নিহত

Update Time : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১