ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

মুক্তির দিনের সংগ্রহে ইয়াশের ‘কেজিএফ’ সিনেমাকে টপকে গিয়েছে আল্লুর ‘পুষ্পা: দ্য রাইজ’

তেলেগু তারকা আল্লু অর্জুনের নতুন সিনেমা মানেই বক্স অফিসে হিট আর রেকর্ডের হাতছানি। এবারও ব্যতিক্রম হলো না। মুক্তির দিনের সংগ্রহে ইয়াশের ‘কেজিএফ’ সিনেমাকে টপকে গিয়েছে আল্লুর ‘পুষ্পা: দ্য রাইজ’। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করেছে। নির্মাতারা জানিয়েছেন, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ৭১ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, আসামসহ বিভিন্ন রাজ্যে আল্লুর এ সিনেমা ভালো ব্যবসা করেছে। এ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দুলিয়েছেন দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভু।

বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ করেছে আল্লুর নতুন সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুরেশ কোন্ডি জানিয়েছেন, ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে খুব বেশি সময় নেবে না ‘পুষ্পা: দ্য রাইজ’।

সুকুমার পরিচালিত সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

মুক্তির দিনের সংগ্রহে ইয়াশের ‘কেজিএফ’ সিনেমাকে টপকে গিয়েছে আল্লুর ‘পুষ্পা: দ্য রাইজ’

Update Time : ০৫:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১