ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মুঠোফোন বৈধভাবে আমদানি হোক অথবা অন্য কোনোভাবে আসুক, ব্যবহার শুরু করলে আর বন্ধ হবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ৩২৩ Time View

মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যেকোনো মুঠোফোন নেটওয়ার্কে চালু হলে তা বন্ধ না করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এর অর্থ হলো মুঠোফোন বৈধভাবে আমদানি হোক অথবা অন্য কোনোভাবে আসুক, তা গ্রাহক ব্যবহার শুরু করলে আর বন্ধ হবে না। এত দিন বলা হয়েছিল, অবৈধভাবে আমদানি করা মুঠোফোন নেটওয়ার্ক সচল হওয়ার পর তা শনাক্ত করে বন্ধ করে দেওয়া হবে।

দেশে গত ১ জুলাই পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা চালু হয়। ১ অক্টোবর থেকে ব্যবস্থাটি আনুষ্ঠানিকভাবে চালু করে বিটিআরসি।

ব্যবস্থাটি চালুর পর অবৈধভাবে আনা মুঠোফোন শনাক্ত করা হচ্ছিল। সেসব মুঠোফোন প্রমাণ দিয়ে নিবন্ধনের জন্যও বলা হচ্ছিল। তবে সাধারণ মানুষেরা বিদেশ থেকে নিয়ে আসা ও উপহার হিসেবে পাওয়া মুঠোফোন নিবন্ধনে ভোগান্তির কথা বলছিলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ব্যবস্থাটি চালুর পর আমি দেখছিলাম মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এখনো বাজারে বিক্রি হওয়া মোট ফোনের ৭০ শতাংশ হয় ফিচার ফোন। সেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না। তাদের জন্য নিবন্ধন একটি ভোগান্তির কাজ। বেশির ভাগ সাধারণ মানুষ জানে না কীভাবে মুঠোফোনের আইএমইআই নম্বর (শনাক্তকরণ নম্বর) দিয়ে বৈধ-অবৈধ যাচাই করতে হবে। মন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলাপ করেন। তিনি (উপদেষ্টা) মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করার নির্দেশনা দেন। সে অনুযায়ী বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের বিকাশের জন্য মুঠোফোনের ব্যবহার আরও বাড়ানো দরকার। সেখানে যদি দেখা যায় মুঠোফোনের নিবন্ধন নিয়ে ভোগান্তির কারণে ডিজিটাল বাংলাদেশের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, সেটা আরও বড় ক্ষতি।

Tag :

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

মুঠোফোন বৈধভাবে আমদানি হোক অথবা অন্য কোনোভাবে আসুক, ব্যবহার শুরু করলে আর বন্ধ হবে না

Update Time : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১