ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

মেডিকেলের ক্লাস ১৩ সেপ্টেম্বর শুরু হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৬ Time View

মেডিকেল কলেজের ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস ১৩ সেপ্টেম্বর শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের সশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর। পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

কোভিড বিষয়ক জাতীয় কারিগরী পরামর্শক কমিটি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়, বিএমডিসিসহ সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ‘প্রায় দেড় বছর ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ আছে। অনলাইনে কিছু ক্লাস হলেও মেডিকেল শিক্ষায় সশরীরে ক্লাস নেওয়া দরকার। নইলে গ্যাপ পড়ে যাবে। আমরা ডাক্তার পাব না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সশরীরে ক্লাস নেওয়া দরকার।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, মেডিকেল, ডেন্টাল ও নার্সিংসহ সব ধরনের মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানই খুলবে। প্রথমে মেডিকেলের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু হবে ব্যবহারিক ক্লাস যাদের জন্য গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের ক্লাস শুরু হবে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

মেডিকেলের ক্লাস ১৩ সেপ্টেম্বর শুরু হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৯:০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১