ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, সুনির্দিষ্ট কিছু এলাকা পরিহার করার অনুরোধ করেছে ডিএমপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৬৯ Time View

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য ঢাকার সুনির্দিষ্ট কিছু এলাকা পরিহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিশন পুলিশ (ডিএমপি)।

এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, দেশের ১৯টি কেন্দ্রের একাধিক স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মাঝে ঢাকায়ই রয়েছে ১৬টি ভেন্যু। সেগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বাণিজ্য অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস); ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস); বেগম বদরুন্নেছা সরকারি কলেজ; ঢাকা মেডিকেল কলেজ; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (নিউ বেইলী রোড); সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (নিউ বেইলী রোড); শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (আগারগাঁও); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (আগারগাঁও); সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ; শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ইডেন মহিলা কলেজ; সরকারি বাংলা কলেজ (মিরপুর) এবং সরকারি তিতুমীর কলেজ (মহাখালী)।

পরীক্ষা উপলক্ষ্যে এসব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সড়কগুলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, রোকেয়া সরণী, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংলগ্ন সড়কে অনেক গাড়ি থাকবে।

তাই, এসব সড়ক যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, সুনির্দিষ্ট কিছু এলাকা পরিহার করার অনুরোধ করেছে ডিএমপি

Update Time : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫