ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

মেসিকে ছাড়াই চিলি সঙ্গে আর্জেন্টিনার জয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৮২ Time View
কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। ওদিকে করোনাভাইরাস থেকে সেরে ‍উঠলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই তাকে এবারের বিশ্বকাপ বাছাই ম্যাচে না খেলানোর অনুরোধ করেছিল প্যারিস সেন্ত জার্মেই। আর্জেন্টিনা সেই ‘ডাকে’ সাড়া দিয়ে বাইরে রেখেছে তাদের অধিনায়ককে। যদিও দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই চিলি জয় করেছে আলবিসেলেস্তেরা।
আজ (শুক্রবার) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে আর্জেন্টিনা। কালামার ম্যাচে আনহেল দি মারিয়ার গোলে শুরুতে এগিয়ে গেলেও স্বাগতিকরা ম্যাচে ফিরতে সময় নেয়নি। বেন ব্রেরেতন দিয়াসের লক্ষ্যভেদে সমতায় ফেরে চিলি। তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান আবার বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের ওই গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো তারা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান সুসংহত করলো। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট আলবিসেলস্তেদের। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
মেসি নেই, এমনকি ডাগ আউটে প্রধান কোচ লিওনেল স্কালোনিও ছিলেন না। করোনাভাইরাসে আইসোলেশেনের মেয়াদ পূর্ণ করলেও এখনও নেগেটিভ হতে পারেননি এই কোচ। অর্থাৎ, নিয়মিত অধিনায়ক ও কোচ ছাড়া চিলির মাঠে পরীক্ষা দিতে গিয়েছিল আর্জেন্টিনা। তাদের ছাড়াই দারুণ ফুটবলে জয় নিয়ে ফিরেছে তারা।
ম্যাচ ঘড়ির নবম মিনিটেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি না থাকায় আর্মব্যান্ড উঠেছে দি মারিয়ার হাতে্। পিএসজি এই মিডফিল্ডারের লক্ষ্যভেদেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রোদ্রিগো দে পলের পাস ধরে দারুণ শুরু এনে দেন তিনি। যদিও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি চিলির। বেন দিয়াসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
গোলের নেশায় মাঠে নামা আর্জেন্টিনা বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন লাউতারো। ৩৪ মিনিটে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৩০ গজ থেকে দে পলের নেওয়া জোরালো শট প্রতিহত করেন ক্লাউদিও ব্রভো। ফিরতি বলে শট করে জালে পাঠান লাউতারো।
দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দলগুলো।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

মেসিকে ছাড়াই চিলি সঙ্গে আর্জেন্টিনার জয়

Update Time : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২