ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

মেসির নৈপুন্যে চলছেই, জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির নৈপুন্যে চলছেই। টুর্নামেন্টে এলএমটেনের জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

রোববার (১৩ জুলাই) ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মেসিরা।

এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন মেসি। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে ফ্রি কিক থেকে নিজের ক্যারিয়ারের ৬৯তম গোলটি করেন তিনি। আর মাত্র ৯টি গোল করলেই স্পর্শ করবেন ফ্রি কিক থেকে সর্বোচ্চ গোল করা মার্সেলিনো কারিওকাকে। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এলএমটেন। গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।

২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫–তে গিয়ে ঠেকল। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।

ম্যাচে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি।

উল্লেখ্য, ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।

Tag :

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

মেসির নৈপুন্যে চলছেই, জোড়া গোলে ন্যাশভিল এসসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি

Update Time : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫