ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোসাদের ওয়েবসাইটসহ ইসরাইলি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারও সাইবার হামলা

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ওয়েবসাইটসহ দেশটির বেশ কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারও সাইবার হামলা হয়েছে। ‘অ্যানোনিমাস সুদান’ নামের একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানিয়েছে, বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরাইলের অবকাঠামোর ওপর সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। সাইবার হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে মোসাদের গোয়েন্দা তথ্য ব্যাপকভাবে ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি পত্রিকা মা’আরিবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যেসব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে, তার শীর্ষে রয়েছে ইসরাইল সরকারের গুপ্তচর সংস্থা মোসাদ এবং সরকারি বীমা কোম্পানির ওয়েবসাইট।

খবরে বলা হয়েছে, সাইবার হামলা চালিয়ে হ্যাকার গ্রুপ হুমকি দিয়ে বলেছে, এটি বড় ধরনের হামলার সূচনামাত্র।

প্রসঙ্গত, এর আগেও ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দেশটির ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, বীমা, পোস্ট অফিস, স্বাস্থ্য, বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত অঞ্চলের আরও সংস্থা রয়েছে।

Tag :

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

মোসাদের ওয়েবসাইটসহ ইসরাইলি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবারও সাইবার হামলা

Update Time : ০৬:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩