ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৭ জন মারা গেছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৫ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

করেনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও অন্যজন নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।

এ ছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনা ও জামালপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনার দূর্গাপুরের জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।

Tag :

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৭ মৃত্যু

Update Time : ০৫:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১