ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৬ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩১১ Time View

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন এবং শেরপুর জেলার একজন রয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

গত আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার আব্দুল বারেক (৬৮) ও শেরপুর ঝিনাইগাতি উপজেলার মো. সোলায়মান (৭৩)।

এছাড়াও ময়মনসিংহ সদরের পূর্ণিমা (৫০), ভালুকা উপজেলার মেহেরুন্নেসা (৭৫), আমেনা (৮০) এবং ফুলপুর উপজেলার তোফাজ্জল (৭০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেও ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৭ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭২৯ জন।

Tag :

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৬ মৃত্যু

Update Time : ০৫:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১