ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে; তাদের ছাড় নেই

যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে; তাদের ছাড় নেই। আমরা প্রমাণ খুঁজে বের করছি। জ্বালাও পোড়াও যারা করেছে ও হুকুম দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি গণতন্ত্র ফেরানোর নামে আগুন সন্ত্রাস চালিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের কোনো ছাড় নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি, নেবো। খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যারা হুকুমদাতা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। যাতে এ ধরনের জঘন্য কাজ আর কেউ করতে না পারে।

তিনি বলেন, বাংলাদেশে ৭৫ পরবর্তী কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে। নির্বাচন ঘিরে অনেক বাধা বিপত্তি, চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল। তবে সব ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে।

এ সময় সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত। উন্নয়ন টেকসই করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে; তাদের ছাড় নেই

Update Time : ০২:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪