ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ১৭১ Time View

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে সোমবারই (৫ আগস্ট) ভারতে গেছেন শেখ হাসিনা। তিনি এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তবে এখনো ব্রিটিশ সরকার তার আবেদন মঞ্জুর করেনি। তাই যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা।

এনডিটিভির খবর অনুযায়ী, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে থাকার বিষয়ে তার সাময়িক অবস্থান অনুমোদন করেছে ভারতীয় সরকার।

এদিকে ডেইলি সান জানিয়েছে, যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন শেখ হাসিনা। আর এই সময়ের মধ্যে তাকে ভারত সর্বাত্মক লজিস্টিক সহায়তা দেবে। তবে তাকে ভারতে সাময়িকভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে। শুধু যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত।

সংবাদমাধ্যমটি বলছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিয়তা দেয়া হয়নি।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। শুধুই তাই নয়, পদত্যাগের পরপরই ৭৬ বছর বয়সী এই নেত্রী সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এ সময় ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ছিলেন।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

যুক্তরাজ্য আশ্রয় না দেয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা

Update Time : ০৫:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪