ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার সিদ্ধান্ত নেই : ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার কোনো পরিকল্পনা নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখনই ওয়াশিংটন ইসরায়েলের হামলাকে সমর্থন করেছে এবং পরে নিজেরাই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।”

আরাগচি অভিযোগ করেন, “আলোচনার সময় তারা আমাদের জাতীয় স্বার্থ থেকে সরে আসতে চাপ দিয়েছে। এমনকি তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং দখলদার জায়নবাদী শাসনকে হামলার সুযোগ করে দিয়েছে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়াকে বিশ্বাসঘাতকতার পথে পরিচালিত করেছে, এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে ইরানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে।

তবে কূটনীতির পথ এখনও বন্ধ হয়ে যায়নি বলেও জানান তিনি। “আমি কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি,” বলেন আরাগচি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের বক্তব্যে চরম বৈপরীত্য রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পরোক্ষ আলোচনার প্রস্তুতি বা আয়োজন আমাদের নেই।”

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার সিদ্ধান্ত নেই : ইরান

Update Time : ১২:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫