ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, আরোহীরা সবাই নিহত

যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মধ্য-আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর বিমান দুটি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পায়। তারপর তারা ঘটনাস্থলে পৌঁছায়।

বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এই ঘটনা ঘটে।

শেরিফ অফিস জানিয়েছে, দুটি বিমানে তিনজন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন। অন্য বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস। কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায় কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। বেসামরিক হালকা বিমানগুলো সাধারণত এই ধরনের বিমানবন্দরই ব্যবহার করে।
সূত্র : রয়টার্স ও পার্সটুডে

Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, আরোহীরা সবাই নিহত

Update Time : ০৫:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২