ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ২৮

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হয়েছে বিমান হামলা।

এতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন প্রায় ১শ’ ফিলিস্তিনি। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি।

হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা। এর মধ্যে, গাজা সিটির জেইতুনেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন।

এছাড়াও, খান ইউনিসের কাছে আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও চালানো হয় হামলা।

তেলআবিবের দাবি, খান ইউনিসে আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস।

এর আগে, গতকাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার এক অনুসন্ধান বলছে, গত মাসে কার্যকরের পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ২৮

Update Time : ০৫:১৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫