ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

রবিবারের দিকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • ৩৯৬ Time View

‘লকডাউনের’ মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিগগিরই শপিং মল ও দোকানপাট খোলার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এ ছাড়া সীমিত আকারে অর্থনৈতিক কার্যাবলি চালুর বিষয়ে একাধিক জ্যেষ্ঠ সচিবও মত দিয়েছেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে দোকান মালিক এবং কর্মচারীসহ সামগ্রিক অর্থনীতির বিষয়টি মাথায় রেখে আগামী রবিবারের দিকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে। তবে স্বাস্থ্যবিধি যাতে কঠোরভাবে মানা হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

দোকানপাট খুললেই গণপরিবহনের প্রশ্ন আসে। এ বিষয়ে দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আপাতত এক সপ্তাহের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আদেশ আকারে জারি হবে। এরপর এ সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আবার একটি সম্পূরক আদেশ হতে পারে, যাতে দোকানপাট খোলার সিদ্ধান্ত হতে পারে। তবে এর আগেই স্বাস্থ্য অধিদপ্তরকে দোকান-শপিং মল খুলতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করতে বলা হয়েছে, যাতে কভিডের সময়ও স্বাস্থ্যবিধি মেনে মানুষ শপিং মলে যেতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঈদের আগে লকডাউন শিথিলে সরকারের ভাবনার কথা জানিয়েছেন গণমাধ্যমে। গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন ও ধৈর্য ধরুন।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে দ্বিতীয় ধাপের প্রথম চেষ্টায় ৫-১১ এপ্রিল কিছুটা কড়াকড়ির চেষ্টা করলেও কার্যত তাতে সফলতা আসেনি। এরপর ১৪ এপ্রিল থেকে দেশে শিল্পপ্রতিষ্ঠান খোলা রেখে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার রাত ১২টা পর্যন্ত এর মেয়াদ রয়েছে। অন্যদিকে গত রবিবার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভা থেকে কঠোর লকডাউন আরো দুই সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও গতকাল এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, একই শর্তে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন চালানো হবে।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

রবিবারের দিকে দোকানপাট খুলে দেওয়া হতে পারে

Update Time : ০৬:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১