ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

রাজধানীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৮ Time View

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ভোরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায় বুধবার। পুলিশের কাছে সে জানায়, কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে।

বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন।

ভুক্তভোগী ছাত্রী আরও জানায়, শুভ ও আলামিন মিলে চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালিয়েছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে রেখে পালিয়ে যায় ওই দুজন। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

রাজধানীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

Update Time : ০৫:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২