ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন।
বিএনপি ও তার শরিকদের ডাকা সপ্তম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে। যা চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।
Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন

Update Time : ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩