ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন)। তিনি বলেন, নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই।

রোববার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক।

মো. আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সুপার মার্কেটে লাগা আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে। পরবর্তীতে তা ৩ তলায় ছড়িয়ে পড়ে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করেন আগুন নেভানোর কাজ। এক সময় আগুন তীব্র আকার ধারণ করে।

ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় এক পর্যায়ে কিছুটা দুর্বল হয় আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অনেক কিছু।

ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

এদিকে, ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ জানান, আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে

Update Time : ০৫:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩