ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতের কর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • ২৩৯ Time View

রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতের কর্মীরা। এছাড়া মালিবাগ-মৌচাক এলাকায়ও মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে তারা। পুলিশ দলটির ১০-১৫ জনকে আটক করেছে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এছাড়া মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সঙ্গে মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা করে জামায়াতের লোকজন।

বিএনপির ঘোষিত ‘যুগপৎ কর্মসূচি’র গণমিছিলের সঙ্গে একাত্ম হয়ে শুক্রবার জামায়াতও ঢাকায় একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। পুলিশ বিএনপিকে এ কর্মসূচি পালনের অনুমতি দিলেও জামায়াত পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় দলটির নেতা-কর্মীরা। আশপাশের গলিগুলো থেকেও জামায়াতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে‌ছে। পুলিশ তাদের ওপর লাঠিপেটা ও টিয়ার‌সেলা নি‌ক্ষেপ ক‌রে ছত্রভঙ্গ ক‌রে দেয় তা‌দের।

পুলিশ বলছে, জামায়াত নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। সংঘর্ষস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের এডিসি শাহেন শাহ মাহমুদ গণমাধ্যমকে বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সঙ্গে মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপর আক্রমণ করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

রাজধানীর পল্টন-মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতের কর্মীরা

Update Time : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২