ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজশাহী মেডিকেলে আরো ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের দুজন, রাজশাহীর একজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নাটোরের চারজন, রাজশাহীর দুজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার একজন।

পরিচালক আরো বলেন, মৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং আটজন নারী। যাদের চারজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৫০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৮ জন।

Tag :
জনপ্রিয়

ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০

রাজশাহী মেডিকেলে আরো ১৪ জনের মৃত্যু

Update Time : ০৪:৩২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১