ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে একদিনে ১৮ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৩৫২ Time View

গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে আরো ১০ জনসহ মোট ১৮ জন মারা গেছেন। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত একদিনে যে ১৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।

গত এক দিনে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

Tag :
জনপ্রিয়

রাজশাহী মেডিকেলে একদিনে ১৮ মৃত্যু

Update Time : ০৬:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১